শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:১৮

স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১০০ শয্যায় কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে উন্নীত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জনাব, সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে হাসপাতালের ঝুঁকিপূর্ণ পুরাতন ভবন ভেঙে আধুনিক ভবন নির্মাণ, অক্সিজেন প্ল্যান্ট সচল রাখতে বিদ্যুৎ সাব-স্টেশন স্থাপনসহ প্রয়োজনীয় উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
সোমবার বিকেলে কুমিল্লা সফর শেষে ফেরার পথে আকস্মিকভাবে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এসময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, চিকিৎসা সেবার মান, ওয়াসরুমসহ সার্বিক অবকাঠামোগত অবস্থা ঘুরে দেখেন।