সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩২

অনুমোদন পেল করোনার টিকা কেনার প্রকল্প।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সংরক্ষণ এবং টিকা কেনা বাবদ পরিবহন খরচ হবে মোট ৪ হাজার ৩১৪ কোটি ৪৯ লাখ ১৭ হাজার টাকা। শুধু টিকা কিনতে ব্যয় হবে ৩ হাজার ৩০ কোটি টাকা।
মঙ্গলবার করোনাভাইরাসের টিকা কেনার প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উঠলে তার অনুমোদন মিলেছে।
নির্ধারিত তালিকায় এটি না থাকলেও বিশেষ ব্যবস্থায় সরাসরি উপস্থাপন করা হয়েছে প্রকল্পটি।
চলমান ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডামিক প্রিপার্ডনেস’ প্রকল্পের সঙ্গে এ ব্যয় যুক্ত করায় প্রকল্পটির মোট ব্যয় দাঁড়াচ্ছে ৬ হাজার ৭৮৬ কোটি টাকা। তবে প্রকল্প প্রস্তাবে টিকার পরিমাণ ও একক মূল্য উল্লেখ করা হয়নি।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে গণভবন থেকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই প্রসঙ্গে এর আগে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) জনাব, আবুল কালাম আজাদ বলেন, তাড়াহুড়ো করে প্রকল্পটি প্রক্রিয়াকরণ করা হয়েছে। তাই কিছু ভুলত্রুটি থাকা অস্বাভাবিক নয়।