শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৪২

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে মাগুরার সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার চাঁদপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ফিরোজ বিশ্বাস (২৫) ওই গ্রামের বিশারত বিশ্বাসের ছেলে। তিনি পেশায় ইঞ্জিনচালিত নসিমন চালক ছিলেন।
স্থানীয়দের দাবি, বৈদ্যুতিক খুঁটিতে স্থাপিত ট্রান্সফরমার চুরি করতে গিয়েই এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ট্রান্সফরমার চুরিতে ব্যবহৃত কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
মাগুরা সদর থানার এসআই আতাউল গনি জানান, শনিবার সকালে চাঁদপুর পশ্চিমপাড়া এলাকার একটি সড়কের পাশে পল্লী বিদ্যুতের খুঁটির নিচে ফিরোজ বিশ্বাসের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।