শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০০

প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) বি-৯৮৫-এর ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্‌যাপন করা হয়েছে।
বুধবার বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার কল্যাণ সমিতির প্রধান সমন্বয়ক (উপমহাব্যবস্থাপক) মো. জাহিদ হোসেন এবং বিকেবি অফিসার কল্যাণ সমিতির আহ্বায়ক (উপমহাব্যবস্থাপক) সৈয়দ লিয়াকত হোসেন। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন।
বক্তারা তাঁদের বক্তব্যে সংগঠনের ৬২ বছরের ইতিহাস, কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা সংরক্ষণ, কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং সাধারণ কর্মচারীদের স্বার্থ রক্ষায় ইউনিয়নের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত সংগঠনের বিভিন্ন অর্জন স্মরণ করে ঐক্য, শৃঙ্খলা, জবাবদিহিতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।