বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১৮

সমাজকল্যাণ মন্ত্রীর মতবিনিময় সভা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. জনাব, এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরের নবাবগঞ্জে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় দিনাজপুরের নবাবগঞ্জে তিনি ওই সভা করেন।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠিত ওই সভায় নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব, বিধান কান্তি হালদার সভায় সভাপতিত্ব করেন।