মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪৪

হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গৃহবধূ মরিয়ম বেগমকে শ্বাসরোধ করে হত্যার দায়ে শ্বশুর, শাশুড়ি ও দেবরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত, আর এ ঘটনা কুমিল্লার নাঙ্গলকোটে। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নিহতের স্বামী আবদুল মতিনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জনাব, মো. শামছুল আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত তিন আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মরিয়ম বেগমের শ্বশুর আবদুল মমিন, শাশুড়ি ফাতেমা বেগম ও দেবর মো. নিজাম উদ্দিন।