বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৪৭

মোবাইল ও টাকা উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১০৮টি হারানো মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ১৭ লাখ ৪৩ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে, আর এ ঘটনা মেহেরপুরে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুরে পুলিশ সুপার প্রাঙ্গণে এসব হারানো মোবাইল ও টাকা হস্তান্তর করেন পুলিশ সুপার জনাব, উত্তম কুমার রায়।
গত দুই মাসে মেহেরপুরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে উদ্ধার হয় এসব মুঠোফোন ও নগদ অর্থ।