ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে ঢাকা রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব, নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৯ জন, লালবাগ বিভাগে ৪৫ জন, ওয়ারী বিভাগে ৫০ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১২৭ জন, গুলশান বিভাগে ৩১ জন, উত্তরা বিভাগে ৫০ জন ও গোয়েন্দা বিভাগে ৫ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, ১টি তলোয়ার, ১টি ছোরা, ১টি গ্রেনেড, ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৯১২৭ পিস ইয়াবা, ৩.২ গ্রাম গুঁড়া ইয়াবা, ১টি মোটরসাইকেল, ৯টি মোবাইল ফোন, নগদ ৩ হাজার টাকা এবং দুইজন ভিকটিম উদ্ধার করা হয়।