ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পিকআপভর্তি মেয়াদোত্তীর্ণ সরকারি ঔষধ জব্দ করেছেন স্থানীয়রা, আর এ ঘটনা টাঙ্গাইলের ভূঞাপুরে। এ ঘটনায় পিকআপচালককে আটক করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) মধ্যরাতে গোবিন্দাসী টি রোডসংলগ্ন এলাকায় মেয়াদোত্তীর্ণ এসব ওষুধ যমুনা নদীতে ফেলার জন্য নিয়ে যাওয়া হয়।
জিজ্ঞাসাবাদে পিকআপচালক জানান, ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভাড়া করেছে। এর আগেও একইভাবে সরকারি ওষুধ যমুনা নদীসহ একাধিক স্থানে ফেলা হয়েছে বলেও জানান তিনি।
পরে, খবর পেয়ে পুলিশ ওষুধসহ পিকআপটি জব্দ করেন ও চালককে আটক করেন।
এ ঘটনায় চালক আটক হলেও বাকিরা পালিয়ে যায় এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।