শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৩১

গণপিটুনিতে এক জনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গরু চুরি করতে গিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অজ্ঞাতনামা দুই সন্দেহভাজন চোরের মধ্যে গণপিটুনিতে একজন মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আজ শনিবার সকাল ১০টায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বাদুড়গাছা গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেখান থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।