বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১৯

কাঠসহ নৌকা পাচারের সময় জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর উপকূলীয় এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া বিপুল পরিমাণ গরান কাঠবোঝাই একটি নৌকা জব্দ করেছেন বন বিভাগ। বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে সাতক্ষীরা রেঞ্জের টেংরাখালী ফরেস্ট টহল ফাঁড়ির সদস্যরা শ্যামনগর উপজেলার সুন্দরবন উপকূলবর্তী মইজদ্দির মোড় থেকে নৌকাটি জব্দ করেন।
টেংরাখালী ফরেস্ট টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, অভিযানের সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া একটি নৌকা দেখতে পেয়ে সেটি জব্দ করা হয়। নৌকাটিতে সুন্দরবনের গহীন থেকে অবৈধভাবে কেটে আনা বিপুল পরিমাণ গরান কাঠ বোঝাই করা ছিল।
পরে বনকর্মীরা কাঠবোঝাই নৌকাটি উদ্ধার করে টেংরাখালী ফরেস্ট টহল ফাঁড়ির কার্যালয়ে নিয়ে আসেন।