বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১৯

তিনজন মাদকসহ গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদকবিরোধী অভিযান চালিয়ে ঢাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক নারী ও দুই জন পুরুষসহ মোট তিন জনকে গ্রেপ্তার করেছেন রুপগঞ্জ থানা পুলিশ। সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার মুড়াপাড়া, চনপাড়া ও মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও ৭৬ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ছোট বানিয়াদি এলাকার মনির হোসেন ওরফে ডিব্বা মনিরের স্ত্রী রিকু আকতার, শরীয়তপুর জেলার জাজিরা থানার কৃষ্ণনগর এলাকার মৃত মেহের আলী মুন্সির ছেলে আব্দুল মান্নান মুন্সি, একই কৃষ্ণনগর এলাকার মৃত রহম আকন মিয়ার ছেলে দেলোয়ার হোসেন।
ঢাকা রূপগঞ্জ থানার ওসি জনাব, এএইচ এম সালাউদ্দিন ঘটনার সত্যতা সম্পর্কে বলেছেন এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।