রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:১২

পানিতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুকুরে গোসল করতে নেমে নওগাঁর পোরশা উপজেলায় পানিতে ডুবে রায়হান কবির নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
পোরশা উপজেলারতেঁতুলিয়া ইউনিয়নের দয়াহার শেখপাড়া মাদ্রাসার পুকুরে এ ঘটনা ঘটে।
মৃত রায়হান কবির (২৮) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার দামদিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি দয়াহার শেখপাড়া কওমি মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, জিয়াউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে পোরশা থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পরিবার বা অন্য কারো কোনো অভিযোগ না থাকলে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে।