শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:২৯

জনাব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির শপথ নিলেন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রাষ্ট্রপতি পদত্যাগের এক মাসের মাথায় নতুন রাষ্ট্রপতি হিসেবে অভিভাবক পেল দেশের জনগণ। নতুন নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন বিএনপির দীর্ঘ সময়ের মহাসচিব জনাব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রবীণ ও অভিজ্ঞ এ রাজনীতিক গতকাল শুক্রবার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার জনাব, কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান। এর মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে জনাব, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন অধ্যায়ের সূচনা হলো।