মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:২০

গাড়িচাপায় একজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কর্তব্যরত অবস্থায় ঢাকা রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় শামীম (৪৭) নামে ঢাকা ওয়াসার এক কর্মচারী নিহত হয়েছেন। তিনি প্রায় ২৫ বছর ধরে ঢাকা ওয়াসায় কর্মরত ছিলেন। সেনপাড়া পানির পাম্প এলাকায় তার কর্মস্থল ছিল।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে ঢাকা মিরপুর-১০ নম্বর এলাকার সেনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। তার গ্রামের বাড়ি পাবনার বেড়া উপজেলার পাইখন্দ বারাদিয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকালে কর্তব্যরত অবস্থায় শামীমকে একটি গাড়ি চাপা দিলে তিনি গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর কাফরুল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক আইনগত কার্যক্রম সম্পন্ন করেন।
এ তথ্য নিশ্চিত করেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, সাইফুল ইসলাম এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।