বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩৪

বরিশালের গৌরনদীতে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা : ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জুশনে জুলুছ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বরিশালের গৌরনদীতে।
আহলে সুন্নাত ওয়াল জামাত বরিশাল জেলা ও উপজেলা শাখার আয়োজনে আজ বুধবার সকালে ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জুশনে জুলুছ বরিশাল-ঢাকা মহাসড়ক সহ গৌরনদী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে গাউছিয়া আবেদীয়া সুন্নীয়া আলীম মাদ্রসা মাঠে গিয়ে শেষ হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ এসএম আবদুর রবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল উত্তর বিএনপির সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আনোয়ার হোসেন সিকদার, সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব বাবুল হাওলাদার, জেলা সাধারন সম্পাদক আলহাজ্ব সিকদার মামুন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এমএ গফুর, উপজেলা বিএনপি নেতা আমিনুল ইসলাম শাহীন, আবু বকর ছিদ্দিক, পৌর বিএনপি নেতা ফরহাদ হোসেন শরীফ, মোঃ দিদার শরীফ, বারেক মাঝি, আবদুর হাকিম সিকদার সহ অন্যান্যরা। শেষে দেশের শান্তি ও সমৃদ্ধ কামনায় দোয়া-মোনাজাত পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাত উপজেলা আমীর কাজী আবুল খায়ের।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”