মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৩২

সাজাপ্রাপ্ত এক নারীর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নড়াইল জেলা কারাগারের নারী কয়েদি লাইট বেগমের (৫০) মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেলার জনাব, সাইফুল ইসলাম।
লাইট বেগম নড়াইলের লোহাগড়া উপজেলার চর দিঘলিয়া গ্রামের বাহার উজানের স্ত্রী। তিনি উচ্চ রক্তচাপ, হৃৎপিণ্ডের সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লাইট বেগম রায় ঘোষণার পর থেকে নড়াইল জেলা কারাগারে সাজা ভোগ করছিলেন। গতকাল বিকেলে লাইট কারাগারে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আলোক কুমার বাগচী তাঁকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা কারাগারের জেলার জনাব, সাইফুল ইসলাম জানান, কয়েদি লাইট বেগম উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তাঁর চিকিৎসা চলছিল। আইনগত প্রক্রিয়া শেষে লাইট বেগমের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।