শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:২৯

নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি, মতবিনিময় ও ইফতার করেছেন ময়মনসিংহের গফরগাঁওয়ে, ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব, মুহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা জানান নির্বাহী কর্মকর্তা জনাব, এন এম আব্দুল্লাহ আল মামুন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সরকারি সকল দপ্তরের কর্মকর্তার সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য জনাব, মুহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু কৃতজ্ঞতা প্রকাশ করে গফরগাঁওয়ের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন এবং পরে তিনি ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।