মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:২৪

বেশ কয়েকজনকে গ্রেপ্তারের ঘটনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে ৪৬৪ জন গ্রেপ্তার হয়েছে রাজধানীতে। একই সময়ে ৫২টি মামলা করা হয়েছে।
আজ সোমবার (১৭ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জনাব, নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি জানান, রমনা বিভাগ ৩৫ জন, লালবাগ বিভাগ ৪১ জন, ওয়ারী বিভাগ ৫৩ জন, মতিঝিল বিভাগ ৪৮ জন, তেজগাঁও বিভাগ ৫৮ জন, মিরপুর বিভাগ ১২৩ জন, গুলশান বিভাগ ৪৪ জন, উত্তরা বিভাগ ৫৪ জন, গোয়েন্দা বিভাগ ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১টি বিদেশি রিভলবার, ২টি সামুরাই, ৮৬ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ৩৭৬৩ পিস ইয়াবা, ৩.৩৫ গ্রাম হেরোইন, ১ বোতল বিদেশি মদ, ৩ বোতল দেশি মদ, ১টি ছুরি, ট্রেনের টয়লেটের স্টিলের ট্যাপ ৪টি, প্লাস্টিকের ট্যাপ ৫টি, ১০টি মোবাইল ফোন, ২১.২ লিটার ওষুধের ক্যামিক্যাল ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
ঢাকা রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও অস্ত্র, মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।