শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১৪

দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় ঢাকা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫৫) মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৯ নম্বর ওয়ার্ডের জালকুঁড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন ফ্লাইওভারের দক্ষিণ পাশের মাথায় চাষাড়া থেকে সাইনবোর্ডগামী সড়কের মূল লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
নিহতের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে কাজ করছেন পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানা উপপরিদর্শক (এসআই) সালেক জানান, মরদেহটি প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।