রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:২২

অস্ত্রসহ দুইজন আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অস্ত্রসহ দুইজন আটক। একটি দেশীয় একনলা বন্দুকসহ (এলজি) নোয়াখালীতে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দিবাগত রাতে নোয়াখালী সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের পশ্চিম মাইজদী এলাকার দারুস সুন্নাহ এবতেদায়ি মাদরাসা ভবন থেকে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন, নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজদী (শান্তিনগর) এলাকার মৃত আব্দুল হকের ছেলে পারভেজ হোসেন (৩১) এবং একই এলাকার আবুল কালামের ছেলে ফয়সাল (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে স্থানীয় লোকজনের সহায়তায় দারুস সুন্নাহ এবতেদায়ি মাদরাসা ভবনের নিচতলার সিঁড়ির পশ্চিম পাশের একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে একটি পুরনো দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব, আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।