বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:০৪

এক যুবকের লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রলারে বসে জুয়া খেলার সময় গাজীপুরে তুরাগ নদে কয়েকজনকে দেখে পুলিশ ভেবে পানিতে ঝাঁপ দেওয়া এক যুবকের লাশ উদ্ধার করেছেন পুলিশ। নিখোঁজ হওয়ার পর নগরের কড্ডা এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত মোয়াজ্জেম হোসেন (৪৫) নগরের খালিশাবর্তা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আমিনুল ইসলাম বলেন, ওই দিন সেখানে পুলিশের কোনো অভিযান চালানো হয়নি। ধারণা করা হচ্ছে, তাঁরা জুয়া খেলছিলেন এবং কয়েকজনকে দেখে পুলিশ ভেবে ভয় পেয়ে তুরাগ নদে ঝাঁপ দেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।