সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০৬

বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল।

ডেইলি ক্রাইম বার্তা : বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল। বিএনপির সাবেক চেয়ারপার্সন, দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আছর সরকারি গৌরনদী কলেজ মসজিদে গৌরনদী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল।
আরও উপস্থিত ছিলেন বরিশাল উত্তর বিএনপি’র সদস্য রফিকুল ইসলাম কাজল, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু,যুগ্ন আহবায়ক মোঃ শামিম খলিফা পৌর বিএনপির সভাপতি মো. জাকির হোসেন শরীফ, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম স্বপন ও যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান আকবর, মো. হারুন অর রশীদ
চাঁদশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আকবর মোল্লা, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মহিত শরীফ, ভিপি বাদল।
এছাড়া উপস্থিত ছিলেন গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন, গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিম, সাধারণ সম্পাদক মো. মুন্না খান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব আব্দুর জব্বার খান, পৌর কৃষক দলের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন সরদার এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার হোসেন পান্নু।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সরোয়ার আলম বিপ্লব।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”