মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:২৮

বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পৃথক অভিযান চালিয়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় ১০ কেজি গাঁজা ও ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে গজারিয়া উপজেলার লস্করদী মধ্যপাড়া ও পোড়াচক বাউশিয়া এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
গ্রেফতার সাকিবুল হাসান গজারিয়ার লস্করদী মধ্যপাড়ার মো. মনির হোসেনের ছেলে। অপর আসামি মতিন কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিণ সতান্দী এলাকার মৃত ধনু মিয়া বেপারীর ছেলে।
ডিবি পুলিশ জানায়, অভিযানে মোট ২ হাজার ৫০০ পিস ইয়াবা ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।