মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:২৯

পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিশেষ অভিযানে বাগেরহাটের মোরেলগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১০ জনকে গ্রেফতার করেছেন পুলিশ। মঙ্গলবার ১১ আগস্ট গ্রেফতারদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন, ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার মহিষপুরা এলাকার মৃত আরশেদ আলী হাওলাদারের ছেলে মো. মাসুদুর রহমান মিঠু, কিসমত জামুয়া গ্রামের আলমগীর তালুকদারের ছেলে মো. আবু তাহের তালুকদার, হরতকি তলা গ্রামের রুস্তম আলী ফকিরের ছেলে মো. শফিকুর রহমান, ভাটখালী গ্রামের মো. ইসমাইল মোল্লার ছেলে মো. ইউনুস মোল্লা, দনি জোকা গ্রামের রহিম খানের ছেলে জাকির খান, সিদ্দিক খান। রামপাল উপজেলার পেড়িখালি ইউনিয়নের শিকিরডাঙ্গা গ্রামের মো. আকবর শেখের ছেলে মাদক কারবারী আজমল শেখ, মোরেলগঞ্জ উপজেলার পালেরখন্ড গ্রামের নাসিরুদ্দিনের ছেলে মো. রাহাত, উত্তর সরালিয়া গ্রামের নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে নবীন হাওলাদার ও একই গ্রামের মোকলেছ বেপারীর ছেলে ইব্রাহিম বেপারী।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মো. মাহমুদুর রহমান বলেন, বাগেরহাট জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।