মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১৬

খুনের মামলায় একজনের মৃত্যুদণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে নোয়াখালীর বেগমগঞ্জে গুলিতে দুইজন নিহতের ঘটনায় করা জোড়া খুনের মামলায় প্রধান আসামি সবুজকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর দুই আসামি পারুল ও ফরহাদকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর অতিরিক্ত দায়রা জজ-২য় আদালতের বিচারক জনাব, তৌহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।