শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩২

খুনে জড়িতদের গ্রেপ্তারের জন্য মানববন্ধন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : খুনে জড়িতদের গ্রেপ্তারের জন্য মানববন্ধন। চট্টগ্রামের পটিয়ায় অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তোহা মুন্সি (৪৮) হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন এলাকাবাসী।
শুক্রবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার পাচুরিয়া এলাকায় আয়োজিত মানববন্ধন থেকে মোহাম্মদ তোহা মুন্সির পরিবার ও এলাকাবাসী এ আল্টিমেটাম দেন। মানববন্ধনে হাবিলাসদ্বীপ ইউনিয়নের শতাধিক মানুষ অংশ নিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।