ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জনাব, আসাদুল হাবিব দুলু (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী) বলেছেন, লালমনিরহাট জেলায় আগামী ১৮০ দিনের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে।
আজ রবিবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য জনাব, মো. হাসান রাজীব প্রধান ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য জনাব, মো. রোকন উদ্দীন বাবুল।
মন্ত্রী জানান, জেলা পর্যায়ে এটি তার প্রথম মতবিনিময় সভা।