ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে সিলেটের ওসমানীনগরে, এম. মজিবর রহমান (৫৫) ও বকুল রবিদাস (২৬) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় বাসের অন্তত ১২ জন আহত হয়েছেন।
আজ শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের সিলেটের ওসমানীনগরে দয়ামীর মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজিবর রহমান শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার দশাই হাওলাদার গ্রামের বাসিন্দা ও বকুল রবিদাস সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউপির কাপনখালপার গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন, সিলেটের জালালাবাদ থানার রবি মিয়ার ছেলে মুশাহিদ (৩৫), সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আলামিন (৩৪), নরসিংদীর বেলাব থানার ফারুক (৩৮), একই এলাকার মেহেদী হাসানসহ অজ্ঞাতনামা আরও ৮ জন।
ওসমানীনগর থানার ওসি জনাব, মুর্শেদুল আলম ভুইয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।