বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪৪

ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে জামালপুরে ৩ হাজার ৪শ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক জনাব, মো: আব্দুল হালিম রাজ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দিকপাইত এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি বাসে অভিযান চালানো হয়।
এ সময় তল্লাশি চালিয়ে ৩ হাজার ৪শ পিছ ইয়াবাসহ সালেহা বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। সালেহা বেগম নামের ওই নারী তার পায়ের সাথে বিশেষ কায়দায় ইয়াবা পাচার করছিলেন এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।