মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩২

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুকুরের পানিতে ডুবে কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৌলভী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো, কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা ইলিয়াসের ছেলে আব্দুল্লাহ (১) এবং একই উপজেলার বাসিন্দা কবির আহমেদের মেয়ে জোছনা বেগম (৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শফিউল আলম।
তিনি জানান, শুঁটকি পল্লীতে কাজ করতে এসে মৌলভী পাড়ায় ঘর ভাড়া নিয়ে বসবাস করছেন নিহতদের এ দুটি পরিবার।
প্রত্যক্ষদর্শী ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সকালে শিশু আব্দুল্লাহ পুকুরে পানিতে ডুবে যাচ্ছিল। তাকে বাঁচাতে গিয়ে আরেক শিশু জোছনা বেগমও ডুবে মারা যায়।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।