রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৭

ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৫০ পিস ইয়াবাসহ ঢাকার সাভারের আশুলিয়ায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রবিবার (৯ নভেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার ডিবি (উত্তর) এর ওসি জনাব, মো. জালাল উদ্দিন। এর আগে শনিবার (৮ নভেম্বর) রাতে ঢাকা আশুলিয়ার মধ্যে গাজিরচট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকা জেলার আশুলিয়া থানার মধ্যে গাজিরচট এলাকার কালাম হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার (২১) ও হোসেন হাওলাদারের ছেলে মো. কালাম হাওলাদার (৪৪)।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।