মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪৩

নারীর মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হাত-পা বাঁধা অবস্থায় ঢাকার আশুলিয়ায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। আজ শুক্রবার (৭ নভেম্বর) সকালে ইয়ারপুর ইউনিয়নের মধ্যে পাড়া এলাকার একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, নন্দ বাবু নামে এক ব্যক্তি কাঠ কাটতে গেলে জঙ্গলের ভেতরে গেলে ওই নারীর মরদেহ দেখতে পান। পরে তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আবদুল হান্নান বলেন, অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।