মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪৩

একজনের মৃত্যু মোটরসাইকেলের ধাক্কায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরসাইকেলের ধাক্কায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার চানমারী এলাকায় আব্দুস সালাম নামের এক স্বর্ণকারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
বুধবার (৫নভেম্বর) রাত ১১টার সময় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত দুইজনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাতনামা দুই যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে নারায়ণগঞ্জ চাষাঢ়ার দিকে যাওয়ার সময় স্বর্ণকার সালামকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সালামের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ওই দুই যুবক আহত হয়।
স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে জরুরি বিভাগের চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, হতাহতদের নাম পরিচয় জানতে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।