ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মতলব সরকারি ডিগ্রি কলেজের অব্যবহৃত অধ্যক্ষ কোয়ার্টার থেকে অজ্ঞাত পরিচয়ের একটি লাশ উদ্ধার করেছেন পুলিশ এবং মতলব সরকারি ডিগ্রি কলেজ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার সদরে অবস্থিত। কলেজের বিজ্ঞান ভবনের পেছনে পরিত্যক্ত বাসভবনের রান্নাঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, সালেহ আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটির অঙ্গ-প্রত্যঙ্গ খণ্ডিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির বয়স কিংবা তিনি নারী না পুরুষ, তা নির্ধারণ করা সম্ভব হয়নি।
এদিকে ঘটনার পরই চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মো: লুৎফর রহমান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর দু’টি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মো. লুৎফর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। লাশটি ইতোমধ্যে কঙ্কালাসারে রূপ নিয়েছে। এটি পুরুষ না নারী এ মুহূর্তে বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।
পুলিশ জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।