বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:১৮

ঝুলন্ত লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আক্কাস আলী (৪৭) নামের একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে গাজীপুর শহরের উত্তর ছায়াবিথী এলাকার হাক্কানী হাউজিংয়ের একটি ভবনের ৫ম তলার একটি কক্ষ থেকে সদর থানার পুলিশ তার লাশ উদ্ধার করেন।
নিহত আক্কাস আলী মুন্সিগঞ্জ সদরের বাগ মামুদালী এলাকার মৃত হাফেজ আলীর ছেলে।
গাজীপুর সদর মেট্রো থানার ওসি জনাব, মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল সোমবার যেকোনো সময় আক্কাস আলী বাসায় একা থাকার সুযোগে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।