শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৫৪

সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে দিপু (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) রাত সাড়ে ১০টায় মহাসড়কের কাঁচপুর ব্রিজের নিচে জামে-উলুম মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত দিপু সেনপাড়ার আলতাব মিয়ার বাড়ির ভাড়াটিয়া সাগরের ছেলে।
দুর্ঘটনার বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আব্দুল কাদের জিলানী বলেন, একটি মালবাহী ট্রাক, সাইকেল আরোহী শিশু দিপুকে ধাক্কা দেয়। এতে ওই শিশু ছিটকে রাস্তার মাঝখানে পড়ে যায় ও ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চালককে আটক করা যায়নি বলেও জানান তিনি এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।