শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৫৬

সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যাত্রীবাহী বাস, মোটরসাইকেল ও ট্রলির ত্রিমুখী সংঘর্ষে চট্টগ্রামের পটিয়া-চন্দনাইশে টিপু সুলতান (৩৫) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (৪ আগস্ট) উপজেলার বরমা কেশুয়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত টিপু সুলতান পশ্চিম কেশুয়ার ইদ্রিস মিয়ার ছেলে।
এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।
চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক গোলাম সরোয়ার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।