শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৪১

গুলি করে হত্যা এক যুবককে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দ্রুতগতির অটোরিকশা থেকে মুখোশ পরিহিত দুর্বৃত্তরা কক্সবাজারের চকরিয়ার উপকূলীয় বদরখালী ইউনিয়নে এক যুবককে গুলি ছুড়ে হত্যা করেছে। শুক্রবার (১ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ৩ নম্বর ব্লকের আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পরে রাত ১টার পর পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করেছেন। ওই যুবকের নাম সুহায়েত।
তিনি বদরখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মগনামা পাড়ার নুরুল আজিজের ছেলে।
চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব, অভিজিত দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে, পরে বিস্তারিত জানানো হবে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।