শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:২৬

আনন্দঘন একটি দিন, ঈদ পুনর্মিলনী।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাঁচগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে, বগুড়ার কাহালু উপজেলায়।
অ্যাসোসিয়েশন অব পাঁচগ্রাম স্কুলের উদ্যোগে সোমবার দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এই মিলনমেলার আয়োজন চলে। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশন অব পাঁচগ্রাম স্কুলের সভাপতি মাহবুবা আক্তার তানিয়া এবং অ্যাসোসিয়েশন অব পাঁচগ্রাম স্কুলের প্রতিষ্ঠাতা খলিলুর রহমান খলিল।
হৃদয়ছোঁয়া ঈদ পুনর্মিলনীতে ভিন্ন বয়সী মানুষদের পদচারণায় মুখর ছিল মিলনমেলা প্রাঙ্গণ।
পুরোনো সহপাঠীদের সঙ্গে দেখা, কোলাকুলি আর হাসি-ঠাট্টায় ভরে উঠেছিল পরিবেশ। কেউ ব্যস্ত স্মৃতি রোমন্থনে, কেউ আবার গ্রুপ ছবি তোলায়।
হাঁড়িভাঙা খেলার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর লোহার বল নিক্ষেপ, ফুটবল খেলা, স্মৃতির দৌড়, লটারিতে মেতে উঠে সাবেক শিক্ষার্থীরা।
দুপুরে খাবার শেষে র‌্যালি অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এরপর অতিথিরা বক্তব্য প্রদান শুরু করেন।
সবশেষে পুরস্কার বিতরণ করা হয়। এরপর অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।