ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চার কেজি গাঁজাসহ নাজমা আক্তারকে গ্রেফতার করেছেন মুন্সীগঞ্জ ডিবি পুলিশ।
আজ শুক্রবার সকালে উপজেলার নিমতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাজমা (৫৫) সিরাজদিখান উপজেলার শেখেরনগর এলাকার শেখ কালাচানের মেয়ে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান উপজেলার নিমতলা মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নাজমার কাছে থাকা প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।