শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৩৫

সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিনজন গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিয়ের প্রলোভন দেখিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় ২৩ বছর বয়সী এক তরুণীকে রাতভর সংঘবদ্ধধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলার কয়েক ঘণ্টার মধ্যেই মূল পরিকল্পনাকারীসহ তিন যুবককে গ্রেপ্তার করেছেন আলফাডাঙ্গা থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আলফাডাঙ্গা উপজেলার টিকরপাড়া গ্রামের মো. লিটন মোল্যা (৩৩), কটুরাকান্দি গ্রামের সবুজ মোল্যা (২৩) এবং একই গ্রামের আলী শরীফ (২০)।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, ফকির তাইজুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। অভিযোগ পাওয়ার পরপরই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন আসামিকে গ্রেপ্তার করেছি। আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।