রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৫

হাত-পায়ের রগ কেটে খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাবা ও ছেলেকে নির্যাতনের পর ঢাকা গাজীপুরের টঙ্গীতে হাত-পায়ের রগ কেটে খুনের ঘটনা ঘটেছে। আজ রবিবার ভোররাতে টঙ্গীর দত্তপাড়া বনমালা প্রাইমারি স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন।
নিহতরা হলেন, সোহেল হোসেন দর্জি (৫০) ও তার ছেলে সাকিবুর রহমান সোহেব দর্জি (১৭)।
এ ঘটনায় নিহতের বড় ছেলে সোহান দর্জিকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ওসি জনাব, মেহেদী হাসান জানান, নিহত সাকিবুর রহমানের ডান হাতের কব্জি কর্তন ও বাম পায়ের রগ কাটা অবস্থায় মরদেহ পাওয়া গেছে। অপরদিকে, সোহেলের মাথায় আঘাতের চিহ্ন ও পায়ে জখমের চিহ্ন রয়েছে।
প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের জন্য সোহানকে আটক করা হয়েছে।