ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি পেট্রোল পাম্পে তেল ওজনে কম দিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় পাম্পের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত, আর এ ঘটনা ঢাকার ধামরাইয়ে।
এ ঘটনায় ফিলিং স্টেশনের মালিক মনির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার রাতে ধামরাই উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত তেলের সেই ফিলিং স্টেশন এ অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব, রিদওয়ান আহমেদ রাফি।