শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৩

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদকবিরোধী অভিযানে ঢাকা গাজীপুরের টঙ্গীর আমতলী কেরানিরটেক বস্তি এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করেন। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন, মো. আরিফুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম, নারী সদস্য জাহানারা এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরে আলম। তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার জনাব, মো. আছাবুর রহমানের নেতৃত্বে ডিবি উত্তর ও দক্ষিণের একটি দল দিয়ে আমতলী কেরানিরটেক এলাকায় অভিযান চালানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) জনাব, মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।