রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৪৬

আবহাওয়ার সতর্কসংকেত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৩ নম্বর সতর্কসংকেত দেশের চার সমুদ্রবন্দরে বহাল রেখেছেন আবহাওয়া অধিদপ্তর। বায়ুচাপের তারতম্যের আধিক্য অব্যাহত থাকায় গত দুদিন ধরে সমুদ্রবন্দরগুলোতে এই সতর্কসংকেত জারি ছিল।
আজ বৃহস্পতিবার পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য অব্যাহত রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।