ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি মদের বারে অভিযান চালিয়েছেন পুলিশ, আর এ অভিযান চালানো হয়েছে ঢাকা রাজধানীর উত্তরার একটি বারে। এসময় ৫৭ নারীসহ ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা উত্তরা ১২ নম্বর সেক্টরের ময়লার মোড়সংলগ্ন ওই মদের বারে অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) জনাব, মির্জা তারেক আহমেদ বেগ। উত্তরা পশ্চিম থানা-পুলিশও এই অভিযানে অংশ নেয়। এ ছাড়া সহযোগিতার জন্য ছিলেন গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সাদাপোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।