মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৪৯

বজ্রপাতে কয়েকজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৪ জনের মৃত্যু হয়েছে ৭ জেলায় বজ্রপাতের ঘটনায়। রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধায় ৫ জন, সিরাজগঞ্জে ২ জন, জামালপুরে ২ জন, নাটোরের সিংড়ায় ১ জন, বগুড়ার গাবতলী উপজেলায় ১, ঠাকুরগাঁওয়ে ২ ও পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে। এ সব ঘটনায় অনেকে আহত হয়েছে।