ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দিনভর বিশেষ অভিযান চালিয়ে ঢাকা রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২৮ জনকে গ্রেফতার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার সকাল থেকে রাত পর্যন্ত ওই এলাকার বিভিন্ন স্পটে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হাজারীবাগের জননিরাপত্তা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ছিনতাই, মাদক কারবার এবং চুরিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া সম্পাদন করে তাদের আজ আদালতে পাঠানো হয়েছে।