মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:১৯

বাঘা আইড় উদ্ধার এবং মাটিতে পুঁতে ফেলা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সোমবার সন্ধ্যায় রাঙামাটির কাপ্তাইয়ে গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ জেটিঘাট এলাকা থেকে ৪ ফুট দৈর্ঘ্যের ১৬ কেজি ওজনের মহাবিপন্ন বাঘা আইড় মাছ উদ্ধার করেন। ধারণা করা হয়, কর্ণফুলী নদী থেকে শিকার করে বিক্রির উদ্দেশ্যে মাছটি আনা হয়েছিল। পরে বন বিভাগের নির্দেশে রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়দের উপস্থিতিতে মাছটি কেটে কেরোসিন ঢেলে মাটিতে পুঁতে ফেলা হয়, যাতে অবৈধভাবে এটি বাজারজাত না হতে পারে।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে বন বিভাগের একটি দল দ্রুত অভিযান চালিয়ে জেটিঘাট থেকে মাছটি জব্দ করে রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসে। সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী, রাতেই মাছটি ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।